রেশন সামগ্রী আনতে গিয়ে চালের বস্তা চাপা পরে মৃত্যু হল এক পৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার শ্রীপুরের খান পাড়ায়। মৃত ওই পৌঢ়ের নাম হামজু শেখ(৬৫)। বাড়ি ওই এলাকায়।
জানা যায় সামগ্রি আনতে রেশন দোকানে যায় ওই পৌঢ়। সেই সময় ওই পৌঢ় দোকানের মধ্যে বসে অপেক্ষা করছিল। হঠাৎ রেশন দোকানে মজুত চালের বস্তা তার মাথার ওপরে হুরমুর করে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আজ তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ রেশন দোকানদারের গাফিলতির কারনে মৃত্যু হয় হামজু শেখের। তাদের আরও অভিযোগ ঘটনার পর দীর্ঘক্ষন পরে থাকলেও তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেনি রেশন দোকানদার। দীর্ঘক্ষন পর খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।